সরিষাবাড়ি মার্কাজ মসজিদ কিভাবে যাবো?

কাকরাইল মার্কাজ মসজিদ থেকে সরিষাবাড়ি মার্কাজ মসজিদে কীভাবে আসবেন তার স্টেপ-বাই-স্টেপ গাইডলাইন এখানে তুলে ধরা হয়েছে। আপনি যদি শুরাই নিযামের সাথী হয়ে থাকেন, তাহলে এই লেখাটি ফলো করলে সহজেই সরিষাবাড়ি মার্কাজ মসজিদে পৌঁছাতে পারবেন, ইন শা আল্লাহ।

সরিষাবাড়ি মার্কাজ মসজিদ আলমী শুরার অধীনে পরিচালিত। এটি সরিষাবাড়ি রেলস্টেশন সংলগ্ন অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান। কাকরাইল মার্কাজ মসজিদ থেকে এখানে বাসে এবং ট্রেনে দুইভাবেই আসা যায়। সরিষাবাড়ি স্টেশন থেকে মার্কাজ মাত্র দুই মিনিট পায়ে হাঁটার পথ এবং সরিষাবাড়ি বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত।

কমলাপুর বা বিমান বন্দর স্টেশন থেকে তিনটি ট্রেন সরিষাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। এসব ট্রেনে সরিষাবাড়ি আসতে আনুমানিক ৬ ঘণ্টার মতো সময় লাগে। সরিষাবাড়ি স্টেশনে নেমে উত্তর দিকে দুই মিনিট পায়ে হেঁটে গেলেই সরিষাবাড়ি মার্কাজ মসজিদ পাওয়া যাবে। মার্কাজ মসজিদের সাথেই দারুল উলুম সরিষাবাড়ি নামে একটি মাদ্রাসা রয়েছে।

  • জামালপুর এক্সপ্রেস: সকাল ১০:০০
  • অগ্নিবীণা এক্সপ্রেস: সকাল ১১:৩০
  • যমুনা এক্সপ্রেস: বিকাল ৪:৪৫

এছাড়া ঢাকা থেকে জামালপুর পর্যন্ত আরও দুইটি আন্তঃনগর ও তিনটি লোকাল ট্রেন ছেড়ে আসে। এসব ট্রেনে জামালপুর পর্যন্ত এসে তারপর গেট পাড় থেকে সিএনজি নিয়ে সরিষাবাড়ি চলে আসা যাবে। জনপ্রতি সিএনজি ভাড়া ৬০ টাকা পড়বে। সিএনজি স্টেশনে নেমে জনপ্রতি ৫ টাকা অটো ভাড়া দিয়ে সরিষাবাড়ি রেলস্টেশন মার্কাজ মসজিদে চলে আসা যাবে। অথবা সিএনজি ড্রাইভারকে ২০/৩০ টাকা বাড়িয়ে দিলে মার্কাজ পর্যন্ত নামিয়ে দিয়ে যেতে পারে।

  • তিস্তা এক্সপ্রেস: সকাল ০৭:৩০
  • ব্রহ্মপুত্র এক্সপ্রেস: বিকাল ০৬:১৫
  • দেওয়ানগঞ্জ কমিউটার: সকাল ৫:৪০
  • জামালপুর কমিউটার: বিকাল ০৩:৪০
  • ভাওয়াল এক্সপ্রেস: রাত ৯:২০

বিঃদ্রঃ রবিবার জামালপুর এক্সপ্রেস ও সোমবার তিস্তা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকে। কমিউটার ট্রেনে, বিশেষ করে ভাওয়াল এক্সপ্রেসে, না ওঠার পরামর্শ দেওয়া হলো।

সরিষাবাড়ি মার্কাজ মসজিদে বাসে আসতে চাইলে মহাখালী বাসস্ট্যান্ড থেকে সরিষাবাড়ি এবং মাদারগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসে উঠতে হবে। মাদারগঞ্জের বাসে আসলে বাউসী পপুলার মোড়ে নামতে হবে। পপুলার মোড় থেকে মার্কাজের দূরত্ব প্রায় ১.৫ কিলোমিটার। এছাড়া সরিষাবাড়ির বাস সরিষাবাড়ি বাসস্ট্যান্ডে নামিয়ে দিবে। সেখান থেকে মার্কাজের দূরত্ব আধা কিলোমিটার। এরপর অটো দিয়ে স্টেশন মার্কাজ মসজিদে আসতে হবে। পপুলার থেকে অটো ভাড়া ১০ টাকা এবং সরিষাবাড়ি বাসস্ট্যান্ড থেকে অটো ভাড়া ৫ টাকা। দিনের বিভিন্ন সময়ে ঢাকা থেকে বাস ছেড়ে আসে, তাই নির্দিষ্ট সময়সূচী জানতে বাস কাউন্টারে যোগাযোগ করুন।

বিঃদ্রঃ পপুলার বাসস্ট্যান্ডে নেমে কোনো প্রয়োজন হলে কাউন্টারে থাকা আমাদের তিন চিল্লার সাথী আশরাফ ভাইয়ের (০১৯২০১৮২৯৭৩) সাথে ও সরিষাবাড়ি বাসস্ট্যান্ডে নেমে প্রয়োজন হলে নাছির খান ভাইয়ের (০১৯৫৯১৭৯৮৭৪) সাথে যোগাযোগ করতে পারেন।

সরিষাবাড়ি মার্কাজ মসজিদের সাথে যোগাযোগের জন্য নিম্নলিখিত দুইজন জিম্মাদার সাথীর সাথে যোগাযোগ করলে ভালো হয়।

এছাড়া সরিষাবাড়ি মার্কাজ মসজিদ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এই সাথী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।

এছাড়া আমাদের যোগাযোগ পেইজে আরও বিস্তারিত যোগাযোগের তথ্য পাবেন।

সরিষাবাড়ি থানায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ইউনিয়নগুলো হলো সাতপোয়া, পোগলদিঘা, ডোয়াইল, আওনা, পিংনা, ভাটারা, কামরাবাদ ও মহাদান। আপনাদের জামাতের যে ইউনিয়নে রোখ হয়েছে, সেই ইউনিয়নের জিম্মাদার সাথীদের ফোন দিলে তারা এসে আপনাদের রোখে নিয়ে যাবে, ইন শা আল্লাহ। সরিষাবাড়ি থানার সব ইউনিয়নের জিম্মাদার সাথীদের তালিকা এই লিংকে পাবেন।

এখানে আমাদের তিন চিল্লা দেওয়া জিম্মাদার অটো ড্রাইভার সাথীদের মোবাইল নম্বর দেওয়া হলো। তাদের ফোন দিলে তারা আপনাদের নির্দিষ্ট ইউনিয়নে ন্যায্য ভাড়ায় পৌঁছে দিয়ে আসবে, ইন শা আল্লাহ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url