জামালপুরের চিঠি ফেব্রুয়ারি ১০, ২০২৫
তারিখঃ ১০/০২/২০২৫ ইং
বিসমিহি তায়ালা
মুহতারামী ও মুকাররমী আহলে শুরা/জিম্মাদার সাথী,
প্রত্যেক থানা/শবগুজারী মসজিদ সালাম বাদ আরজ এই যে, আশা করি ইজতেমা পরবর্তি বিভিন্ন তাকাজার উপর মেহনতের মধ্যে মশগুল আছেন। আল্লাহ তা'আলা কবুল ফরমান। তবে কয়েকটি তাকাজার উপর খুবই গুরুত্ব দেওয়া দরকার, যেহেতু শাবান মাস চলামান।
১। সকল ক্বওমী মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শেষ হতে চলছে। তাই বার বার মুলাক্কাত করে সাল/৩চিল্লা/১চিল্লার জন্য বা কম বেশি সময়ের জন্য মেহনত করিয়া উসুল করিয়া ওলামা, তুলাবাদের ইকরামের সহিত পাঠাইতে থাকলে ভালো হয়।
২। প্রত্যেক হালকার মধ্যে মেহনত করিয়া বেশির থেকে বেশি জামাত রমজানের মওকায় ৩চিল্লা/১চিল্লার জন্য বাহির করা।
৩। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে চিল্লার জন্য ছুটি রয়েছে এই জন্য শিক্ষকদের উপর মেহনত করা।
৪। প্রত্যেক এলাকায় চলতি জামাতের সাথীদের তালীম তরবীয়তের জন্য মুনাসেব তরীকায় নুসরাত করা।
৫। আমাদের এলাকায় সাথীরা যাহারা আল্লাহর রাস্তায় আছেন তাদের জামাতে বা বাড়ি ঘরে নুসরাত করা।
৬। রমজানের পরই এস এস সি/দাখিল পরীক্ষা এখন থেকে মসজিদ/প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা করে পূর্বের নিয়মেই মেহনত শুরু করে দিলে ভালো হয়। মোট কথা ইজতেমার খুরুজের আজাইম ও পুরা হয় এবং জেন্দেগীর তারতীব হিসাবে পুরাতন সাথীরা রমজানের মওকায় বের হতে পারে মসজিদ ওয়ার ৫ কামকে মজবুত করিয়া মেহনত ও দোয়ার ইহতেমাম করলে ভালো হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন।
৭। ইজতেমায় যাহারা শরীক হয়েছেন সকলেই যেন মসজিদ ওয়ার ৫ কাজের ইহতেমাম করতে পারেন এই জন্য প্রত্যেক মসজিদেই মসজিদ ওয়ার জামাত বানিয়ে তারগীবের মাধ্যমে সকলকেই জোড়ানের চেষ্টা করা।
জামালপুর জেলা মাশওয়ারা জামাতের পক্ষে-
(মোঃ মোস্তাফিজুর রহমান)