মাহফিলের অনুমতির জন্য দরখাস্তের নমুনা

বরাবর,
অধ্যক্ষ
সরিষাবাড়ি কলেজ (ভারপ্রাপ্ত)
সরিষাবাড়ি, জামালপুর।

বিষয়ঃ "আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম সরিষাবাড়ি" - এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল/২০২৫ উপলক্ষে কলেজ খেলার মাঠ ব্যবহারে অনুমতি প্রসংগে।

জনাব, যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, "আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম সরিষাবাড়ি" - এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল/২০২৫ উপলক্ষে আগামী ০১/১১/২০২৫ ইং তারিখ রোজ শনিবার বাদ আছর থেকে ওয়াজ মাহফিল শুরু হবে ইন-শা-আল্লাহ। ওয়াজ মাহফিল অনুষ্ঠানের জন্য সরিষাবাড়ি কলেজের খেলার মাঠটি অতীব প্রয়োজন।

অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ "আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম সরিষাবাড়ি" মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের জন্য কলেজের খেলার মাঠটি ব্যবহারের অনুমতি দানে আপনার সুআজ্ঞা হয়।

মাহফিলের অনুমতির জন্য দরখাস্তের নমুনা
মাহফিলের অনুমতির জন্য দরখাস্তের নমুনা

বিনীত নিবেদক,
মাহফিল ইনতেজামিয়া কমিটির পক্ষে
মুফতি বায়েজিদ হাসান নোমানি
আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম সরিষাবাড়ি
সরিষাবাড়ি, জামালপুর।
তারিখঃ ২৭/১০/২০২৫ ইং।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url